1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব।

কুলাউড়ায় ৩য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ (৫ম ও ৮ম শ্রেণির) বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌরসভার মিলনায়তনে পৌর প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভূঁঞা, বৃত্তিপ্রাপ্তদের পক্ষে শিক্ষার্থী উত্তরা রায় লক্ষী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, হারুনুর রশীদ, সুলতানা বেগম লাইলী প্রমূখ।

উল্লেখ্য, কুলাউড়া পৌরসভা আয়োজিত তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ১২৩ জন ও অষ্টম শ্রেণির ৬৩ জন মিলিয়ে সর্বমোট ১৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলো। তন্মধ্যে পঞ্চম শ্রেণির ৩১ জন ও অষ্টম শ্রেণির ১৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট