1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অভিযানের পর ও কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মরিয়া রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো কলোরাডো নদীর পানি বণ্টন চুক্তিতে সময়সীমা মিস করল

ভোলায় কমিউনিটি ভিত্তিক শিক্ষার উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

 

ভোলায় কমিউনিটি ভিত্তিক শিক্ষার মানোন্নয়ন এবং এ সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস)-এর আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান, গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন, এবং এডুকেশন আউটলাউড-এর সহযোগিতায় জিজিইউএস-এর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তাহের। সভায় সভাপতিত্ব করেন জিজিইউএস-এর পরিচালক এডভোকেট বীথি ইসলাম।

সভাটি সঞ্চালনা করেন জিজেইউএস—এর উপপরিচালক গোপাল চন্দ্র শীল। এছাড়াও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন, প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়ন ওয়াচ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং যুব ফোরামের সদস্যরা তাঁদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে স্থানীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ যেমন—শিক্ষার সুযোগের অভাব, দারিদ্র্যতা, মানসম্মত শিক্ষা ও উপকরণের অপ্রতুলতা এবং শিক্ষার্থী ঝরে পড়ার সমস্যা নিয়ে আলোচনা করেন। এসব সমস্যার সমাধানে টেকসই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট