1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১

ভোলায় অসহায় কৃষকের ধান কেটে নিয়েগেছে ভূমিদস্যুরা

ভোলা প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর ৯নং ওয়ার্ডে হতদরিদ্র কৃষক রফিকুল ইসলামের চাষ করা প্রায় দেড় একর জমির ধান কেটে নিয়ে গেছে, ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যু চক্রের সদস্য আবদুর রহিম। ভূক্তভোগী রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানাগেছে, ওই এলাকার মৃত শামছল হক রাড়ির ছেলে রফিকুল ইসলাম প্রায় ৪৮ বছর আগে দেড় একর জমি বন্দবোস্ত নিয়ে ঘর-দরজা, পুকুর ও বাগান-বাগীচা সৃজন ও ফসলি জমিতে চাষাবাদ করে আসছিলো। কিছুদিন পূর্বে এ জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতা মৃত শামছল হক রাড়ির ছেলে আবদুর রহিমের। বিগত দিনে আবদুর রহিম রফিকুল ইসলামকে তার ভোগ দখলীয় জমি হতে উৎখাত কারার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই আবদুর রহিম রফিকুল ইসলামকে তার ভোগ দখলীয় জমি হতে উৎখাত করতে না পেরে রফিকুল ইসলামের নামে একটি মিথ্যা মামলা দেয়ার পরিকল্পনা করে। ভূক্তভোগী রফিকুল ইসলাম সাংবাদিকদের ক্যমেরার সামনে জানান, আবদুর রহিম আমার চাষ করা ধানগুলো লুট করে নেয়ার জন্য আমার নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। সে মামলায় আমার নামে যখন ওয়ারেন্ট ইস্যূ হয় সে সুযোগে আবদুর রহিম আমার প্রায় দেড় একর জমির সকল ধানগুলো কেটে লুট করে নিয়ে যায়। তিনি আরো বলেন, এ ধান রক্ষা করার জন্য আমি ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি তানজিদের সহযোগীতা চাইলে সে আমার কাছ থেকে প্রথমে ৪ হাজার টাকা নেয়। পরবর্তিতে সে আমাকে বলে আপনি ৮ হাজার টাকা দেন। আমি আপনার ধান রক্ষা করবো। সর্বশেষ অসে আমার থেকে ১১ হাজার টাকা দাবী করে বলে, ১১ হাজার টাকা দিন আমি আপনার ধান রক্ষা করে আপনার বাড়িতে নেয়ার ব্যবস্থা করে দিবো। রফিকুল ইসলাম আরো জানায়, আমি আইসির সকল কথায় রাজি হওয়া সত্যেও সে ধান কাটার ব্যাপারে আমাকে কোন প্রকার সহযোগীতা করেনি। সে আমার প্রতিপক্ষ আবদুর রহিমের সাথে হাত মিলিয়ে তাকে ধানগুলো কেটে নেয়ার জন্য সহযোগীতা করেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ, ভূক্তভোগী রফিকুল ইসলাম। এ ব্যাপারে অভিযুক্ত ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি তানজিদ আহাম্মদ অভিযোগ অস্বীকার করেণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট