1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

গ্রেপ্তার এড়াতে দেয়াল টপকে পালালেন কনকপুর ইউপি চেয়ারম্যান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

 

 

ফের গ্রেপ্তার এড়াতে কারাগারের দেয়াল টপকে পালালেন মৌলভীবাজার জেলা সদর উপজেলার কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন। জেল থেকে মুক্তি পেয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের গোমড়া এলাকার জেলা কারাগার এলাকায় ঘটনাটি ঘটেছে। পালানোর বিষয়টি এখন মৌলভীবাজারে টক অব দ্যা টাউনে পরীনত হয়েছে।

মৌলভীবাজার জেলা কারাগার সূত্র জানায়, গত ৩০শে অক্টোবর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মামলায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন গ্রেপ্তার হোন। এক মাস ২৭ দিন কারাভোগের পর (২৭শে ডিসেম্বর) তিনি জামিনে মুক্তি পান।

মুক্তি পাওয়ার পর কারাগারের প্রধান ফটকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ফের গ্রেপ্তার এড়াতে রুবেল উদ্দিন প্রধান ফটক দিয়ে বের না হয়ে কারাগারের পাশের ছোট দেয়াল টপকে পালিয়ে যান।

বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে, রুবেল উদ্দিনের বিরুদ্ধে কুলাউড়া, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দায়ের করা একাধিক মামলা রয়েছে।

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, যথাযথ নিয়ম অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট