1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর গোটা বাংলাদেশ জুড়ে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ,

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

উজ্জ্বল কুমার সরকার এর তর্থমতে,
নওগাঁ জেলা থেকে,

৫ই আগষ্ঠের আগেপরের প্রেক্ষাপট বিবেচনা করে বিশাল এক পরিবর্তনের পর নওগাঁয় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ধরে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ সুপার কুতুব উদ্দিন সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবী পেশ করেন। আগামী এক সপ্তাহের মধ্যে দাবী বাস্তবায়নের আশ্বাস দিলে সেখান থেকে সরে দাঁড়ায় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ৫ আগস্টের পরে পুলিশ বিশেষ একটি রাজনৈতিক দলের মদদে সারা বাংলাদেশে কাজ করছে। রাজনৈতিক দল যা চাচ্ছে পুলিশ সেটিই করছে। সাধারন মানুষের হয়ে কাজ করছেনা। আগামী ৭ দিনের মধ্যে ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে নওগাঁ জেলার সকল থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন তারা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মোঃ ফজলে রাব্বী ভাই বলেন, জুলাই বিপ্লবের আগে পুলিশের প্রতি মানুষের যে ক্ষোভ ছিলো সে জায়গা থেকে আমরা মনে করেছিলাম পুলিশ কাজ করে মানুষের মন জয় করে নিবে। কিন্তু সে কাজে তারা সম্পূর্ণ ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। এখনো আগের মতোই রয়ে গেছে তাদের চরিত্র । এখনো নওগাঁ সহ সারা দেশে চাঁদাবাজি হচ্ছে । থানাতে গেলে কারো রেফারেন্স ছাড়া মামলা নেয়া হয় না। এগুলো আমরা চাইনি। আমরা চাই একজন সাধারন মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আইনের শু শাসন পাক, আইনি সুবিধা পাক। নেতৃত্ব দেওয়া আরেক শিক্ষার্থী আরমান হোসেন বলেন, জুলাই বিপ্লবের সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগের গুন্ডা বাহিনীরা আমাদের উপর নৃশংসভাবে হামলা করে। হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বি এন পির ঠিকাদার সিন্ডিকেট দের আশ্রয়ে, পুলিশ তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরো বলেন, পুলিশের সাথে ঘুষ ওতপ্রোত ভাবে জড়িত। এটা তাদের একটি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। বেতন দিয়ে তাদের সংসার চলে না, আমরা নিজের চোঁখে দেখেছি তারা এখনো ঘুষ নিচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করা হলেও তারা ব্যবস্থা না নেওয়ায় আজকে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। গালে রেখেছেন দাড়ি খাচ্ছেন ঘুষ, আগামী এক সপ্তাহের মধ্যে দাবি আদায় না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, তাদের দাবি-
দাওয়া গুলো শুনেছি। তাদের দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে সবাই মিলে একসাথে কাজ করবো। দেশ এবার যে স্বাধীনতার স্বাদ পেয়েছে তাঁর সুফলতা অবশ্যই সাধারণ মানুষের দোরগৌড়ায় পৌঁছে দেবে বাংলাদেশ পুলিশ। এবং তা নওগাঁ থেকে শুরু হবে ইনশাআল্লাহ।
নওগাঁ পুলিশ #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট