1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলেজ ছাত্রকে ছুড়িকাঘাত করে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

 

কলেজ ছাত্র রুবেল রানাকে ছুড়িকাঘাত করে হত্যার চেষ্টা করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সেই সাথে মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয় মানববন্ধন থেকে।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে জেলার রানীশংকৈল উপজেলার মহারাজা বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে পরিবারের স্বজন ও বক্তারা অভিযোগ করে বলেন, গেল (০৪ ডিসেম্বর) ওই উপজেলা মহিলা মাদ্রাসায় আয়োজিত মাহফিল চলাকালে নারীদের উক্তত্ত্য করে কয়েকজন বখাটে যুবক। এসময় এলাকার কলেজ ছাত্র রুবেল রানা তার প্রতিবাদ করে। এরই জের ধরে সুযোগ বুঝে গেল (০৫ ডিসেম্বর) আরেকটি মাহফিলে তাকে ছুড়িকাঘাত করে বখাটেরা।

পরবর্তিতে ভুক্তভোগি রুবেল থানায় অভিযোগ করলেও প্রকাশ্যে ঘুরে ফিরছে আসামীরা। অবিলম্বে রুবেল রানাকে হত্যা চেস্টাকারিদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। এ ধরনের ঘটনায় আসামীদের বিচার না হলে অপরাধীরা সে বর্তমানে আহত অবস্থায় রয়েছে। অবিলম্বে আসামীদের গ্রেফতার করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। এ কর্মসুচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

আহত রুবেল ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজাহাট এলাকার আইনুল হকের ছেলে।

এ বিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরশেদুল হক জানান, মামলা হয়েছে। আসামীদের ধরতে চেস্টা চলছে। অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়েই তাদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট