1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব।

বদলগাছীতে বিভোক্ষ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বদলগাছী থেকে মোঃ সারোয়ার হোসেন অপুর 
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছীতে ভারতের আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকাল চারটার দিকে চৌরাস্তার মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বদলগাছী কারিগরি ও বাণিজ্যিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া সরদার, উপজেলা ইমাম মোয়াজ্জেম সমিতির উপদেষ্টা মাওলানা আকরাম হোসেন, সভাপতি আইয়ুব হোসেন, সম্পাদক রেজাউল করিম, ইউনুছার রহমান, আবু জর গিফারী, সাজু হোসেন, বিল্লু হোসেন,মোস্তাকিম হোসেন প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আগরতলার বাংলাদেশী সহকারি হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, প্রয়োজনে আরেক বার জীবন দিতে প্রস্তুত আছি। কিন্তু ভারতসহ কোন বিদেশি রাষ্ট্রের তাবেদারি করতে রাজি নয়। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে কারো কাছে নতজানু না হয়ে প্রতিবেশি দেশের সাথে সমতার ভিত্তিতে দেশ পরিচালনার জন্য দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ শেষে চৌরাস্তার মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট