1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

বাক-প্রতিবন্ধী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে গণপিটুনি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব লাল বারই এর বিরুদ্ধে ৫ম শ্রেণীর এক বাক-প্রতিবন্ধী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। গত মঙ্গলবার (২৬শে নভেম্বর) ১১টার দিকে শিক্ষার্থীর পরিবার ও বিক্ষুব্ধ স্থানীয়রা লম্পট প্রধান শিক্ষককে গণধোলাই দিলে সে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী চা বাগানের একটি বাংলোয় আশ্রয় নেয়। পরে দুপুর ২টার দিকে কুলাউড়া থানার পুলিশ জনরোষ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিক্ষার্থীর মা-বাবা জানান, তাদের মেয়ে বাক-প্রতিবন্ধী সে ঠিক মতো কথা বলতে পারে না। ওই লম্পট প্রধান শিক্ষক গত ২৩ ও ২৪ নভেম্বর দুই দিন তাদের মেয়েকে স্কুলের ওয়াশরুমে একা নিয়ে যায়। সেই দৃশ্য তার সহপাঠীরা দেখে। মেয়ে বাড়ীতে এসে কান্না করে বিষয়টি তাদের জানায়। পরে তারা এ বিষয়ে সহকারী শিক্ষকদের অভিযোগ দিলে তারা সে বিষয়ে কোন প্রদক্ষেপ নেয় নি। মঙ্গলবার সকালে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে বিক্ষুব্ধ জনতা ঘেরাও করে উত্তম-মাধ্যম দিলে সে পালিয়ে চা বাগানের বাংলোতে আশ্রয় নেয়। এ ঘটনায় প্রধান শিক্ষককে আসামী করে মেয়ের বাবা বাদী হয়ে ওই দিন রাতে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

কুলাউড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভূঞাঁ জানান, মামলার কপি হাতে পেলে আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা রূজু করা হয়েছে। বুধবার (২৭শে নভেম্বর) সকালে তাকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট