1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব।

ভোলায় ১০৫ প্রশিক্ষণার্থীর হাতে সার্টিফিকেট ও টুলস বিররণ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

ভোলায় অনারম্ভভবন অনুষ্ঠানের মাধ্যমে ১০৫ জন প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট ও টুলস বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর হলরুমে পল্লী কর্মসহায়ক ফাইন্ডেশন পি কে এস এফ এর পিপিইপিপি-ইইউ প্রকল্প ভুক্ত পরিবারের সদস্যদের জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ৫টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা ১০৫ জন প্রশিক্ষণার্থীকে এই সার্টিফিকেট ও টুলস বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এসডিএফ-এর আঞ্চলিক পরিচালক রওনক ফেরদৌস। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক (এডভোকেসি, লিগ্যাল ও ট্রেনিং) এডভোকেট বিথী ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তাফা কামাল, উপ পরিচালক মো. আবুবকর তানভির এবং এসডিএফ-এর আঞ্চলিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট-এর অধ্যক্ষ সাধন কুমার পাল।

প্রশিক্ষণার্থীদের মধ্যে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন জেনারেল কেয়ারগিভিং-এর রুবিনা আক্তার, টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং-এর চামিলি আক্তার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স-এর মো. ইসমাইল, মোবাইল ফোন সার্ভিসিং-এর মো. আল আমিন। তাদের বক্তব্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণপ্রাপ্তদের ভবিষ্যৎ কর্মসংস্থান এবং জীবনের উন্নয়নে এই প্রশিক্ষণ ও প্রদত্ত টুলসের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণপ্রাপ্তরা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট