1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব।

রংপুর বিভাগ লালমনিরহাট জেলা লোহাকুচি সীমান্তে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ পিকআপ আটক

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

 

লালমনিরহাট জেলা লোহাকুচি বিওপির সীমান্ত এলাকা থেকে ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১টি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে জেলার কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ লোহাকুচি বিওপি সীমান্তে মালগড়া নামক স্থানে এ অভিযান চালানো হয়।

বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোফাজ্জল হোসেন আকন্দ এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ মালগাড়া নামক এলাকার সীমান্ত মেইন পিলার ৯১৮ হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচারকারী একটি পিকআপ আটক করা হয়। এতে টহলদলকে দেখতে পেয়ে মাদক চোরাকারবারিরা পিকআপ রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পিকআপটি তল্লাশী করে পিকআপের ভিতরে থাকা ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে ০৩ জন পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং পিকআপ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এখানে উপস্থিত রত জনসাধারণের সাথে কথা বললে তারা জানায় বর্ডার পার হয়ে ফেনসিডিল বিভিন্ন প্রকার মাদক বাংলাদেশের ঢুকে কি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট