1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ

লালমনিরহাট পৌরসভা ওয়াশ সিস্টেমস ফর হেলথ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

 

 

লালমনিরহাটে ওয়াশ সিস্টেমস ফর হেলথ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স পৌর হলরুমে লালমনিরহাট পৌরসভার আয়োজনে এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন এ ওয়াশ সিস্টেমস ফর হেলথ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ মাহবুবুর রহমান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ এসকেএস ফাউন্ডেশন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ওয়াশ সিস্টেমস ফর হেলথ প্রকল্পটি ওয়াটার এইড বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নে লালমনিরহাট পৌরসভা এলাকায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য পানি, পয়ঃনিষ্কাশণ ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সংক্রান্ত রোগের কারণে দরিদ্র মা, শিশু এবং নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে কমিয়ে আনা। সেই লক্ষ্যে প্রকল্প অনানুষ্ঠানিক স্যানিটেশন কর্মীদের এবং বেসরকারী সেক্টরের জন্য কার্যকর ব্যবসায়িক মডেলের সুযোগ তৈরি করণ, টেকসই অন্তর্ভুক্তিমূলক ওয়াশ পরিষেবা সরবরাহের জন্য সিস্টেমগুলিকে শক্তিশালী করণ, এবং ওয়াশ সংক্রান্ত বিদ্যমান প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে প্রকল্প থেকে গ্রহণযোগ্য সেরা অনুশীলনগুলি পরিমাপ করে ও নথিভুক্ত করে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশব্যাপি অনুরুপ সেবা প্রতিষ্ঠিত করা যাতে যথাযথ ওয়াশ ব্যবস্থাপনার মাধ্যমে দরিদ্র মা, শিশু এবং নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে কমে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট