1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের!

দক্ষিণপাড়া মোক্তারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রসংশায় ভাসছে

এম,এ,মান্নান,নিয়ামতপুর,নওগাঁ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার প্রধান শিক্ষক হিসাবে দক্ষিণপাড়া মোক্তারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা মোসাঃ দেলওয়ারা খাতুন প্রসংশা কুড়িয়েছেন ছাত্র অভিভাবক বৃন্দ থেকে।তিনি মায়ার জালে বন্দী রেখেছেন বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীকে।

শিক্ষার্থী কেউ অসুস্থ হলে যেন তার মুখে চোখে দুঃখের ছায়া নামে।এমনি শিক্ষক/শিক্ষিকা হওয়া দরকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে।প্রথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষক নিয়োগের পিছনে কারন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনে করেন শিক্ষিকারা ছোট ছোট ছেলে মেয়েদের মায়ের ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারেন।

কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে গিয়ে এর ভিন্নতা লক্ষ্য করা যায়।সংবাদমাধ্যম দক্ষিণপাড়া মোক্তারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হলে প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দের ব্যবহার মুগ্ধ করেছেন।
প্রধান শিক্ষিকা জনাবা মোসাঃ দেলওয়ারার সাথে ওয়াশ ব্লক নিয়ে অনেকক্ষণ কথা বার্তা হয়।

প্রধান শিক্ষকা বলেন এ ওয়াশ ব্লক যিনি ঠিকাদারি নিয়েছেন তিনি আমার কথা পাত্তায় দেন না।মোবাইল ফোনে ফোন দিলে রিসিভ ও করেন না।প্রধানের কথায় ঠিকাদারের নাম্বারে সংবাদমাধ্যম ফোন দিলেও রিসিভ করেন নি।কাজ একেবারে নিম্নমানের হচ্ছে।কাজটি করতে আজ ১ বছর পার করে দিলেন।পায়খানার ট্রাংকি করার জন্য মাটি খুড়ে কাজ পেন্ডিং রেখে চলে যায় আর কোন খবর পাওয়া যায় না।আমার স্কুলটি প্রাথমিক ও প্রাক প্রাথমিক হওয়ায় অনেক ছোট ছোট বাচ্চারা খেলতে গিয়ে যদি পড়ে যায় তাহলে এর দায়ভার কে বহন করবে।

এক পর্যায়ে প্রধান শিক্ষক কে কিছু ব্যক্তিগত প্রশ্ন করলে তিনি বলেন আমার বড় ছেলে এম,বি,বি,এস ডাক্তার,মেঝো মেয়ে এম,বি,বি,এস (ডেন্টাল),ও ছোট মেয়েটি বর্তমানে এম,বি,বি,এস এ তৃতীয় বর্যের ছাত্রী।এ রকম মা প্রতিটি ঘরে ঘরে হোক এ সোনার বাংলাদেশে।মা হিসাবে ও তিনি গর্বের,আবার শিক্ষক হিসাবে ও গর্বের।একটা কথা আছে “আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব”।তার দৃষ্টান্ত জনাবা মোসাঃ দেলওয়ারা খাতুন-প্রধান শিক্ষক-দক্ষিনপাড়া মোক্তারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।এ মায়ের প্রতি আমাদের এ বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষ হতে হাজারও সালাম ও মোবারকবাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট