1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

ছুটিতে পর্যটকের ঢল নামবে কুয়াকাটায়, ৭০ শতাংশ হোটেল রুম বুকিং সম্পন্ন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিকে সামনে রেখে কুয়াকাটা প্রস্তুত হচ্ছে পর্যটকদের সাদরে বরণ করার জন্য। আগামী ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির চার দিনে পর্যটকদের ব্যাপক আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে কুয়াকাটার প্রথম শ্রেণির হোটেলগুলো শতভাগ এবং দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলো ৭০ শতাংশ বুকিং হয়ে গেছে।

হোটেল ওসান ভিউ’র এজিএম আল-আমিন আপন জানান, ছুটির সময়কালের জন্য তাদের হোটেলের রুমগুলো প্রায় পূর্ণ। শুধুমাত্র দুইদিনের জন্য শতভাগ এবং বাকি দুইদিনের জন্য ৮০ শতাংশ রুম ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। তিনি আরও বলেন, প্রচুর ফোনকল আসছে, কিন্তু কোনো রুম খালি না থাকায় বুকিং নিতে পারছেন না।

টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটার মোট ২০০টি হোটেল-মোটেলের মধ্যে প্রায় ৭০ শতাংশ রুম অগ্রিম বুকিং হয়ে গেছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলগুলো অনেক আগেই পূর্ণ হয়ে গেছে, তবে তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে কিছু রুম এখনো খালি রয়েছে। তিনি আরও জানান, হোটেলগুলো পর্যটকদের উন্নত সেবা দিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ আগে থেকেই মোতায়েন রয়েছে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, ছুটির সময়ে পর্যটকদের নিরাপত্তা দিতে সার্বক্ষণিক নজরদারি ও মাইকিং করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট