1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৫২৩ বার পড়া হয়েছে

ভোলায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে দুজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল মধ্য রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

কোষ্টগার্ড দক্ষিন জোনের অপারেশন অফিসার ল্যাফট্যানেন্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মোঃ কামাল এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মোসলেহ উদ্দিন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় ২ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে পৃথক দুইটি বাড়ি তল্লাশী করে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৭ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ১ টি মোবাইলসহ দুর্ধর্ষ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য মোঃ কামাল এবং কুখ্যাত সন্ত্রাসী মোসলেহ উদ্দিন কে আটক করা হয়েছে।

আটককৃত ডাকাত ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ির বাসিন্দা মোখলেছ ও সন্ত্রাসী ইলিশা ইউনিয়নের বাসিন্দা মৃত মোজাম্মেল এর ছেলে মোসলে উদ্দিন।

পরবর্তীতে আটককৃত ব্যাক্তিদ্বয়কে ও জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট