1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন, বাড়ছে পরিবেশগত উদ্বেগ মহিপুরে ভুয়া চিকিৎসক হারুনের আসল চেহারা উন্মোচিত, আপত্তিকর ছবি ভাইরালে তোলপাড় ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক লালমোহনে জাল টাকা ও ইয়াবাসহ আন্তঃজেলা কারবারি গ্রেপ্তার, জব্দ বিলাসবহুল মোটরসাইকেল ও আইফোন মনপুরায় ইয়াবা কিনতে গিয়ে আটক দুই যুবক, পুলিশে সোপর্দ করল স্থানীয় জনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ পায়রা-কুয়াকাটায় নীল অর্থনীতির আওতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়বে সরকার: সংসদে প্রধানমন্ত্রী পটুয়াখালী বিএনপিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ৮ নেত্রী কুয়াকাটা সৈকতে ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, পরিবেশগত উদ্বেগ বাড়ছে বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ

আসন্ন দূর্গা উৎসবের আগাম প্রস্তুতি

এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ)
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গা পুজা।আসন্ন পুজাকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যপক নিরাপত্তা দেয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলী।

যার ধর্ম তার কাছে বড় এ নিয়ে পৃথিবীর শ্রেষ্ট মানব হযরত মোহাম্মদ (সঃ) বলে গেছেন স্ব স্ব ধর্ম পালন করার অধিকার সবার আছে।কেউ কারও ধর্মের প্রতি বিরুপ মন্তব্য বা বাধা প্রদান করতে পারে না।

ধর্ম যার যার উৎসব ও তার তার।এর আগে ফ্যাসিবাদী সরকারের মন্ত্রীগন যা বলেছেন সম্পূর্ণ দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য।সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশে সংখ্যা লঘু হিসাবে আখ্যায়িত করা হয় কারন তারা মুসলমান এর চেয়ে সংখ্যায় অনেক কম।সংখ্যা লঘু হিসাবে তাদেরকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রশাসন।

নিয়ামতপুর শালবাড়ী বাজার মন্ডবে সংবাদমাধ্যম গেলে পূজা কমিটির সভাপতি লক্ষ্মণ বলেন,আমাদের এখানে কোনদিন সমস্যা হয় নি বা আমরা কখনও বাঁধার সম্মুখীন হয়নি।আমাদের এখানে খুব সুন্দর পরিবেশে পূজা পালন করি।স্থানীয় মুসলমান যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন।আমি আশা রাখছি এবার ও ভালোভাবে আমাদের এ বড় উৎসব দূর্গা পুজা পালন করতে পারব।আমি সকলের আর্শিবাদ কামনা করছি।

নওগাঁ জেলায় ৭৫১টি মণ্ডপে দুর্গা পূজার প্রস্তুতি শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গা  উৎসব পালিত হবে বলছেন নওগাঁ পুলিশ সুপার মন্দির,শ্মশান ,পালপাড়া,নাপিত পাড়া এলাকায় প্রতিমা তৈরির কাজে ব্যাস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা।

জেলা পুলিশের বিশেষ শাখার ডি আইও ওয়ান মো. বজলার রহমান জানিয়েছেন, আসন্ন দুর্গোৎসবে নওগাঁ জেলায় মোট ৭৫১টি মণ্ডপে দুর্গা পূজার প্রস্তুতি চলছে। জেলার ১১টি উপজেলায় উপজেলা ভিত্তিক পূজা মণ্ডপের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১১৬টি, আত্রাই উপজেলায় ৪৮টি, রানীনগর উপজেলায় ৪৩টি, বদলগাছী উপজেলায় ১০৮টি, মহাদেবপুর উপজেলায় ১৫১টি, মান্দা উপজেলায় ৭৪টি, নিয়ামতপুর উপজেলায় ৬৯টি, পোরশা উপজেলায় ১৩টি, সাপাহার উপজেলায় ১৮টি, পত্নীতলা উপজেলায় ৮১টি এবং ধামইরহাট উপজেলায় ৩০টি।

জেলার পুলিশ সুপার মো. কুতুবউদ্দিন বলেন, “অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবেন। সরকারের এই চেতনার আলোকে নিয়ামতপুর উপজেলায় দূর্গা পুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সমন্বয়ে কয়েকস্তরের এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। আশা করি শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গা  উৎসব পালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট