1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের!

বিশ্ব পর্যটন দিবস কুয়াকাটায় উদযাপন

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

বিশ্ব পর্যটন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপিত হচ্ছে। “পর্যটন শান্তির সোপান” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সৈকত এলাকায় শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এর পরে পর্যটন হলিডে হোমসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আনছার উদ্দিন এবং কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামও সভায় বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা কুয়াকাটাকে বৈশ্বিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান। বক্তৃতার শেষে, কুয়াকাটা অঞ্চলের পর্যটন সম্পর্কিত তথ্যভিত্তিক সরকারি ওয়েবসাইট “কুয়াকাটা.জিওভি.বিডি” উদ্বোধন করা হয়।

দিনব্যাপী হাঁস ধরা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং পর্যটকদের ফুল দিয়ে বরণসহ নানা আয়োজনের মাধ্যমে পর্যটন দিবসটি উদযাপিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট