1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের!

সারা বাংলায় রং তুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত মৃৎশিল্পীরা

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট
  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

আসছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি। ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পী কারিগরদের। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, দম ফেলার সময় নেই মৃৎশিল্পীদের। সু-নিপুণ হাতে মাটি ও রংতুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত সময় পার করেছে শিল্পীরা। কাদামাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা হচ্ছে সনাতনধর্মাবলম্বী ভাই বোনদের দেবীদুর্গার প্রতিমা। সকাল থেকে রাত পর্যন্ত কেউ কাদা তৈরি করছেন, কেউ কাদা থেকে দেবী হাত ও পায়ের রূপ দিচ্ছেন। মাটি দিয়েই সুনিপুণ হাতে দেবীর জন্য তৈরী হচ্ছে অলঙ্কারতুল্য কারুকাজ।

জানা গেছে, এবার জেলা উপজেলায়র মণ্ডপ গুলো পূজা হওয়ার কথা রয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে বেশ কিছু জায়গায় কমতে পারে পূজা মন্ডবের সংখ্যা। তবে দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে দাম বৃদ্ধি পেয়েছে রং, তুলি ও সাজসজ্জার। দাম বেশি হওয়ায় এবং প্রতিমা তৈরির মজুরি কম পাওয়ায় কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে কারিগররা। তবুও দেবীকে নিপুন হাতে সাজাতে পেরে খুশির অনুভুতি প্রকাশ করেছেন।
মৃৎশিল্পী রঞ্জিত রায় বলেন, আমরা চারজন মিলে কাজ করি। আমি ১৫ বছরের বেশি সময় ধরে প্রতিমা তৈরি করে আসছি। দুর্গাপ্রতিমা ছাড়াও সকল ধরনের প্রতিমা আমরা তৈরি করি। এবার ৮টি প্রতিমার অর্ডার পেয়েছি। এবার পূজা কম হবে, তাই অর্ডার কম। প্রতিমা তৈরীতে প্রকারভেদে দাম কম বেশি রয়েছে। আরেক প্রতিমা কারিগর উজ্জ্বল রায় বলেন, ৭৫ হাজার টাকার প্রতিমা তৈরী করতে হচ্ছে মাত্র ২০ হাজার টাকায়।

উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা বলেন, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে দুর্গোৎসব পালনে মণ্ডপে মণ্ডপে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। রংপুর বিভাগ এর হাজার হাজার মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। চলতি সপ্তাহের শেষে জানা যাবে মুলত কয়টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট