1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

ওয়ারীতে ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

রাজধানীর ওয়ারী থানার হাটখোলা এলাকায় ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা জেলার সাভার থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আকবর হোসেন (৬০), তার ছেলে মো. আসিফ সুলতান সিফাত (২৭) ও তার বন্ধু মো. আজাহারুল ইসলাম খান রিয়ান (২৮)।

গত ১৫ আগস্ট সকালে ওয়ারী থানাধীন ১০ নং হাটখোলা রোডে আল আমিন ভূঁইয়া (৪২) ও তার ছোট ভাই নুরুল আমিন ভূঁইয়াকে (৩৫) নির্মমভাবে হত্যা করা হয়। নিহতদের বড় ভাই মো. রুহুল আমিন ভূইয়া (৪০) থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে ওয়ারী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন জানান, ২০১৪ সালে ক্লাসিক রিয়েল স্টেট কোম্পানির সঙ্গে একটি ফ্ল্যাট কেনার চুক্তি করেন আল আমিন ভূঁইয়া। তবে ১০ বছরেও ওই স্থানে কোনো ভবন নির্মিত না হওয়ায় জমির মালিক আকবর গং নিজেরা দ্বিতল ভবন নির্মাণ করেন।

চুক্তির অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করতে গত ১৪ আগস্ট আল আমিন তার ছোট ভাই নুরুল আমিনকে নিয়ে ফ্ল্যাটটি দেখতে গেলে আকবর ও তার সহযোগীরা তাদের ওপর আক্রমণ চালায়। স্টিলের ব্যাটন, চাকু ও চাইনিজ কুড়ালের মতো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানা পুলিশের তদন্তে প্রাপ্ত ভিডিও ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সাভারে অভিযান চালিয়ে আকবর, তার ছেলে আসিফ ও বন্ধু রিয়ানকে গ্রেপ্তার করা হয়। আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল, বৈদ্যুতিক শক স্ট্যান্ড, চাকু ও স্টিলের ব্যাটন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট