1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

কর্মদক্ষতাতেই শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন জাহাঙ্গীর আলম

বিপ্লব ইসলাম, লংগদু,রাংগামাটি
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

লংগদু উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।

শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন।

লংগদু উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিলউদ্দিন ও সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা এম কে ইমাম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকের অনুপ্রেরণা, সহযোগিতা ও পরামর্শে আমার এই অর্জন সম্ভব হয়েছে। এই অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই গুণী শিক্ষক।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন বলেন, পুরো উপজেলার সব প্রধান শিক্ষকদের মধ্যে থেকে বাছাই করে রাঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমি আশা করছি এভাবে তিনি তার কর্মজীবনের শেষ মূহুর্ত পর্যন্ত শিক্ষকতায় অবদান রাখবেন। আমি তার মঙ্গল কামনা করি।

প্রসঙ্গত,শিক্ষক জাহাঙ্গীর আলম ২০২৪ সাল সহ ২০১৯ এবং ২০২২ সালেও উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট