1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শ্রমিকের দেনমোহর পরিশোধ করলো জামায়াতে ইসলামী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত গার্মেন্টস কর্মী আব্দুল আজিজের বিয়ের দেনমোহর পরিশোধ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (২ আগস্ট) শেরপুরের নকলা উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ার নিহত আজিজের স্ত্রী হোসনা বেগমের হাতে দেনমোহরের টাকা তুলে দেন।

গত ৫ আগস্ট গাজীপুরে চলমান ছাত্র আন্দোলনের ভিডিও ধারণ করার সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন আজিজ। পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান। মৃত্যুর মাত্র এক মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

জামায়াতের নেতৃবৃন্দ জানান, শহীদ আজিজ জাতীয় সম্পদ ছিলেন এবং তার পরিবারের পাশে থাকা তাদের দায়িত্ব। এর আগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি ও শ্রমিক সংগঠন থেকে আজিজের পরিবারকে যথাক্রমে ২ লাখ ও ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

নকলা উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ার বলেন, “ইসলামী শরিয়া মোতাবেক দেনমোহর পরিশোধ করে শহীদ আজিজকে দায়মুক্ত করা হলো। আমরা এই শহীদের কাছে ঋণী।”

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরীও ব্যক্তিগতভাবে আজিজের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট