1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ

বাংলাদেশে ত্রাণ সহায়তা করতে আগ্রহী চীন : রাষ্ট্রদূত

বাংলাদেশ সংবাদ সংস্থা
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ বলেছেন, বেইজিং বাংলাদেশের দুর্যোগ-ত্রাণ ও পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তার জন্য প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখতে ইচ্ছুক।
তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের জনগণ শিগগির দুর্যোগ কাটিয়ে উঠবে এবং তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করবে।’
রাষ্ট্রদূত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে সংস্থা’র চেয়ারম্যান প্রফেসর ড. কবির চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন।
রাষ্ট্রদূত রেডক্রস সোসাইটি অব চায়না’র পক্ষ থেকে বাংলাদেশে বন্যার্তদের সহায়তার জন্য এক লাখ মার্কিন ডলার অনুদান দেয়।
এ সময় রাষ্ট্রদূত ইয়াও জানান, বাংলাদেশ ভয়াবহ বন্যা কবলিত হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। যার ফলে জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
তিনি বলেন, চীন সরকার ও জনগণ এতে গভীরভাবে উদ্বিগ্ন এবং বাংলাদেশের জনগণের প্রতি সহানুভূতিশীল।
রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যেটি প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। আর তাই চীন অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে।
দুর্যোগ নির্মম হলেও (এদেশের) মানুষ মমতাময় উল্লেখ করে ওয়েন বলেন, ‘এ বন্যায় চীনের রেডক্রস সোসাইটি অবিলম্বে বাংলাদেশকে মানবিক সহায়তা প্রদান করেছে।
চীনা রাষ্ট্রদূত বলেন, তার দেশ চীন ও বাংলাদেশের মধ্যে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব আরও সুসংহত ও গভীর করতে আগ্রহী।
রাষ্ট্রদূত ওয়েন রোববার প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে বৈঠক করে বাংলাদেশের বন্যা ত্রাণ প্রচেষ্টার সহায়তায় ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে’ ২০ হাজার মার্কিন ডলার অনুদান দেন।
এখানে চীনা দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কঠিন সময়ে স্থানীয় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বাংলাদেশে চীনা দূতাবাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ফেনী শহরে ৬০ লাখ টাকার খাদ্য, খাবার পানি ও অন্যান্য ত্রাণসামগ্রী প্রদান করেছে।
বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সক্রিয়ভাবে অর্থ ও সরবরাহ অব্যাহত রেখেছে।
২৫ আগস্ট র্পযন্ত বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলো বন্যা কবলতি এলাকায় নগদ ৪১.৩ লক্ষাধিক টাকা এবং প্রায় ৬১.৯ লাখ টাকার ত্রাণসহ মোট প্রায় এক কোটি ৩ লাখ ২০ হাজার।
চীনা দূতাবাস জানায়, অনুদান ও সহায়তা অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট