1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

সমন্বয়ক পরিচয়ে আশুলিয়ায় ঝুট ব্যাবসা দখলের চেস্টা অগ্নিসংযোগের হুমকি

আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

শিল্পাঞ্চল আশুলিয়ায় সমন্বয়ক পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানার ঝুট ও টিফিন ব্যবসা জোরপূর্বক দখলসহ কারখানা জ্বালিয়ে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে। এঘটনায় আতঙ্কিত কারখানা কর্তৃপক্ষ থানায় একটি লিখিত অভিযোগ করে নিরাপত্তা চেয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগটি করেন দক্ষিণ গৌরিপুর এলাকার আলটিম্যাট ফ্যাশন লিমিটেড কারখানার তত্ত্বাবধায়ক তোছাদ্দেক হোসেন।

লিখিত অভিযোগে বলা হয়, গতকাল সকালে নাজমুল মন্ডল ও গোলাম রসুলসহ অজ্ঞাত ১০-১২ জন দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে জোরপূর্বক কারখানার ভিতরে প্রবেশ করে। এসময় তারা কারখানার ঝুট ও টিফিন ব্যবসা  তাদের দিয়ে দেয়ার জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এমনকি তাদের কথায় সম্মত না হলে কারখানায় অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়াসহ শান্তিতে এলাকায় ব্যবসা পরিচালনা করতে দেবে না বলেও হুমকি প্রদান করে চলে যায় তারা।

আলটিম্যাট ফ্যাশন লিমিটেড কারখানার তত্ত্বাবধায়ক তোছাদ্দেক হোসেন বলেন, একটি চক্র আমাদের কারখানার ঝুট ও টিফিন ব্যবসা জোরপূর্বক বেআইনি ভাবে দখলের চেষ্টা করছে। গতকাল যারা কারখানায় এসেছিলো তারা নিজেদের শিক্ষার্থী পরিচয় দিয়েছে। যারা শিক্ষার্থী পরিচয়ে এমন অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন।

অভিযুক্ত নাজমুল মণ্ডল বলেন, আমি একজন স্টুডেন্ট ও ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন সমন্বয়ক।  আমি ওই কারখানায় গিয়েছিলাম তাদের ব্যবসা নিয়ে কোন সমস্যা হচ্ছে কি না এটা জানতে। কিন্তু আমার বিরুদ্ধে কেন অভিযোগ দায়ের করেছে আমি জানি না। বাদীর নম্বরটা দেন আমি একটু কথা বলবো।

এব্যাপার আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট