1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

সীমাহীন খুন-গুম, লুটপাট ও ছাত্র-জনতার বুকে নির্বিকারে গুলিবর্ষণের সব ঘটনার বিচার হবে

আবুবকর সিদ্দিক, কয়রা, খুলনা
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল বলেছেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী লড়াইয়ে অর্জিত স্বাধীনতা বিলিন হয়ে যাবে যদি গণতন্ত্রের স্বাদ জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে না পারি। আর কোনো সহিংসতা নয়, সহিংসতাকারীদের বাংলাদেশের মাটিতে আর সংগঠিত হতে দেয়া হবে না। জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেই নিতে হবে। লুটেরাদের সীমাহীন লুটপাটে বিলিয়ন-মিলিয়ন কোটি ডলারে ঋণের বোঝা মাথায় ভঙ্গুর বাংলাদেশকে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিতে হবে। যুদ্ধ এখনো শেষ হয়ে যাইনি, জনগনের যুদ্ধ তো সবে শুরু। শেখ হাসিনাসহ তার দোসরদের গণহত্যা, সীমাহীন খুন-গুম, লুটপাট ও ছাত্র-জনতার বুকে নির্বিকারে গুলিবর্ষণের সব ঘটনার বিচার করতে হবে।
গতকাল বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় কপোতাক্ষ কলেজ মাঠে কয়রা উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু।

কয়রা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা জিএম মওলা বক্সের সভাপতিত্বে সদস্য সচিব নূরুল আমীন বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান, রুম্মান আজম, কৃষক দলের জেলার সাধারণ সম্পাদক মোল্লা কবির হোসেন, শ্রমিক দলের জেলার সাধারণ খান ইসমাইল হোসেন, জাসাস জেলা শাখার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব আজাদ আমিন, প্রভাষক মোঃ মফিজুল ইসলাম, শরিফুল আলম, আব্দুল মজিদ, মঞ্জুর আলম নান্নু, প্রভাষক নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনি, নুর ইসলাম ঢালী, সিরাজুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম গাজী, মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা মোহতাসিম বিল্লাহ, জাসাস নেতা জামাল ফারুক জাফরীন, শ্রমিকদলের আকবর হোসেন, ছাত্রদলের মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন টিটু, তানভীর ইসলাম অয়ন ও আবুল বাসার হৃদয় প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট