1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

আতঙ্কে পুলিশের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ পুলিশকে বুঝিয়ে দিলো বিজিবি

বিপ্লব ইসলাম, লংগদু, রাঙ্গামাটি
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার কাঠালতলী এপিবিএন পুলিশ ফাঁড়ির সদস্যরা আতংকিত হয়ে গত ০৭ আগস্ট ২০২৪ তারিখে তাদের সকল অস্ত্র, গোলাবারুদ, বুলেটপ্রুফ জ্যাকেট ও অন্যান্য ব্যবহার্য সরকারী দ্রব্যাদি ক্যাম্পে রেখে সিভিল পোশাকে ক্যাম্প ত্যাগ করে।

খবরটি বিজিবি জোনে পৌঁছালে তৎক্ষনাৎ  রাজনগর বিজিবি জোন হতে ৩৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম ও অর্ধশতাধিক  বিজিবি সদস্য অস্ত্র, গোলাবারুদ ও সরকারী সম্পত্তির নিরাপত্তার জন্য উক্ত পুলিশ ক্যাম্পে গিয়ে পৌঁছান। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৪৯টি আগ্নেয়াস্ত্র, ৫৫৪৯ রাউন্ড তাজা গুলিসহ অন্যান্য সরকারী দ্রব্যাদি বিজিবির হেফাজতে নিয়ে আসা হয়।

পরিস্থিতি স্বাভাবিক হবার পর পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ আগস্ট ২০২৪ তারিখে ১ম ধাপে ১৬টি আগ্নেয়াস্ত্র ও ২৪৪০ রাউন্ড তাজা গুলি কাঠালতলী এপিবিএন পুলিশ ক্যাম্পের কমান্ডার এসআই আব্দুল্লাহ আল কাফির নিকট বুঝিয়ে দেওয়া হয়। বাকি অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপদকালীন সময়ে অস্ত্র ও গোলাবারুদের নিরাপত্তা প্রদানের জন্য মহালছড়ি, খাগড়াছড়ি হতে ৬ এপিবিএন এর অধিনায়ক বিজিবি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট