1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

প্রশাসনের ভীতি দূর করতে উপদেষ্টারা কাজ করছেন: ফারুক-ই-আজম বীর প্রতীক

জাবেদ হোসাইন, হাটহাজারী
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ‘প্রশাসন ও পুলিশের ভীতি দূর করতে উপদেষ্টারা কাজ করছেন। দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে অন্তবর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করছে।
আজ সোমবার তিনি চট্টগ্রামের হাটহাজারী গোল মোহাম্মদ চৌধুরী বাড়িতে মা–বাবার কবর জিয়ারতের পর প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
উপস্থিত সাংবাদিকেরা ২০০৮ সালে হাটহাজারী প্রেসক্লাবে এক বৈঠকে তাঁর বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘সেই সময় উন্নয়নবিষয়ক গোলটেবিল বৈঠক হয়েছে। তবে কাঙ্ক্ষিত উন্নয়ন কতটুকু হয়েছে, সেইটাই চিন্তার বিষয়।’ তিনি সবাইকে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান।

এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) শোয়েব আহমদ খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেজামিন শারবীন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়াজ মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট