1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

ভোলায় মহিষ কেল্লায় ভাংচুর ও অগ্নি সংযোগ, আহত-২

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখান উপজেলার চর মদনপুর ইউনিয়নে রাতের আধারে দুই মহিষ রাখালকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। পরে মহিষ কেল্লা ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে মহিষ কেল্লাটি সম্পূণ রুপে পুড়ে ছাই হয়ে যায়।

এসময় আগুন দেখতে পেয়ে অন্য মহিষ কেল্লার লোকজন এসে মহিষগুলোকে বাচাতে পারলেও পারেনি মহিষ থাকার কেল্লাটি বাচাতে। পরে আহত রাখালদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। আহত রাখালরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

আহত রাখাল ফয়সাল জানান আমি চর মদনপুরে ভোলা শাহরের আদর্শ দধি ভান্ডারের মালিক আবদুল হাই ও আলমগীর মহরির মহিষের রাখাল হিসেবে কমরত আছি। গত ৯ আগষ্ট ২০২৪ইং তারিখ রাত ১টার দিকে হঠাৎ করে মুখে কালো কাপর বাধা ৬/৭ জন সন্ত্রাসী এসে আমাদেরকে এলোপাথারি ছুরিদিয়ে কোপাতে থাকে। এরপরে কি হয়েছে তা আমি আর বলতে পারিনা। হাসপাতালে জ্ঞান ফেরার পরে আমি শুনতে পাই আমার কিল্লাটি পুরে শেষ হয়ে গেছে।

মদনপুরের চরগুলোতে এখন আতঙ্ক চলছে বলে জানান মহিষ মালিক ও রাখালরা। তারা আরো জানান, আমাদের মহিষতো দূরের কথা রাখালরা ও এখন নিরাপদ নয়। এনিয়ে চিন্তিত মদনপুরের চরের মহিষ মালিকরা।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মহিষ মালিকগন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট