1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ

পানছড়িতে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আনুষ্ঠানিকতার শুরু হয়েছে আজ থেকে

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের শুরু হয়েছে আজ থেকে।

রবিবার (০৭ জুলাই ) সকাল থেকে পানছড়ি বাজার শ্রী শ্রী কেন্দ্রীয় দেবালয় ও জাগো হিন্দু পরিষদ পানছড়ি শাখার আয়োজনে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান শেষে বিকাল ৩টার দিকে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য রথযাত্রা বের হয়ে পানছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক, কলাবাগান সড়ক,আদি ত্রিপুরা পাড়ার সড়ক প্রদক্ষিণ করে। এই রথ শোভাযাত্রায় ৫ শতাধিক সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিল।

সনাতন ধর্মে রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে।জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর।তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। তাছাড়া জগন্নাথ দেবকে শ্রীবিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়।

রথযাত্রা উপলক্ষে দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনা,প্রসাদ বিতরণসহ নানা আয়োজন।প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। আগামী ১৫ জুলাই সোমবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট