1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি ভোলা-২ আসনের সাবেক এমপি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মৃত্যুবরণ করেছেন মহিপুরে মক্তবের শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ: ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ বাউফলে জুতার দোকানের ক্যাশ কাউন্টার থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার, পরিচালক গ্রেফতার মির্জাগঞ্জে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কলাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা: মূল আসামিসহ তিনজন গ্রেপ্তার বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সম্রাট রিপন গ্রেপ্তার দুমকিতে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা, চিরকুটে ৬ পাওনাদারের নাম শিশু রামিসাসহ সারাদেশের ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

মা- বাবা

কাজী শামসুল আলম
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৪৪৩ বার পড়া হয়েছে

যখন আমি মাতৃগর্ভে তখন থেকেই সমস্যা,
আমার জন্য পাইনি খেতে হতো বমন হর হামেশা ।

একটু যখন উঠলাম বেড়ে উঠতে বসতে কষ্ট
পেটের মধ্যেই দিয়েছি জ্বালা ভাবতেই মাথা নষ্ট।

কতো আয়োজন আসবো আমি কতো কবিরাজ ডাক্তার
প্রসবের এতো জ্বালা তবু কেউ পাইনি নিস্তার।

আনন্দে সবার বুক ভরেছে কিন্তু কষ্ট হয়নি কম
কতো মা গেলো ওপারে শিশু হয়েই যম।

কতো রাত ঘুম পাড়েনি অসুস্থ শিশু নিয়ে
শীতের রাতের প্রস্রাব পায়খানা এগুলো তো নয় মিছে।

খাবার খেতে কতো সমস্যা কি বা পছন্দ তার
তার মুখে দিতেই পরম তৃপ্তি দুনিয়ার সকল বাবা মার।

যাঁদের হাতেই উঠতে শেখা যাঁদের সাথেই ঘুরতে
ভূলে গেছি আজ তাঁদের অবদান শিখেছি যে হাত ছাড়তে।

কি পড়াবো কোথায় পড়াবো ক্ষনে ক্ষনে টেনশন
কি করলে সন্তানের মঙ্গল হবে আপন জনের এই পন।

স্কুল কলেজের বই খাতা পোশাক অর্থ যোগাতে হায়
ভূলে গেছে তাঁরা নিজের চেহারা অনেক বাবা মাই।

সন্তানের সুখেই নিজের সুখ আরাম আয়েশ নাহি চায়
সকল দুঃখ সকল কষ্ট সন্তানের মুখ দেখেই ভূলে যায়।

মাথার ঘাম পায়ে ফেলে পেটে বেঁধে পাথর
পৃথিবীর সঙ্গে লড়াই করে পিতা মাতা মহ মোর।

সব আপদ সব বিপদ বুকে করিয়া পার
সন্তানের মহে পড়িয়া যেন পৃথিবীই মেনেছে হার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট