1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

প্রতিভার খোঁজে পানছড়িতে অনির্বাণ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পীগোষ্ঠীর আয়োজনে খাগড়াছড়ির পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় প্রতিভার খোঁজে অনির্বাণ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার বিষয় ছিলো – নৃত্য, গান,আবৃত্তি, চিত্রাঙ্কন ও তবলা প্রতিযোগিতা।

শনিবার (২৯ জুন) ২০২৪ খ্রী. সকাল সাড়ে ১০টার সময় পানছড়ি উপজেলা পরিষদের নতুন অডিটরিয়ামে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার মৌমিতা দাশ।

এতে সংগঠন এর কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ইয়াকুব এর সঞ্চালনায় ও সভাপতি জয়নাথ দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সবিতা চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সঙ্গীত শিল্পী আবুল কাশেম, অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি এবং কবি ও সাহিত্যিক ইউসুফ আদনানসহ বিভিন্ন প্রতিযোগিতার প্রশিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ,সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে।

আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই ধরনের সুন্দর উদ্যোগ এর জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

জানা যায় , ১৯৯৬ সালের দিকে পানছড়িতে একটা অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে। এর পরবর্তী সময় থেকে এই সংগঠন দেশের সাংস্কৃতিক কর্মকান্ডকে নানা ভাবে নানা পরিবেশনার মাধ্যমে তুলে ধরে এসেছে ।
করোনা ক্রান্তিকালে ফেইসবুক লাইভ এর মাধ্যমে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর নানা অনুষ্ঠান দেশে বিদেশে ব্যপক সাড়া ফেলেছিল।এবং দর্শক নন্দিত ছিলো প্রতিটি অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট