1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

কৃষি প্রযুক্তি মেলায় ঘাসফুল এর অংশগ্রহণ

এম,এ,মান্নান,নিয়ামতপুর
  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

“কৃষিই সমৃদ্ধি”- শ্লোগানকে সামনে রেখে নওগাঁ জেলার নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে গত ২৪-২৬ জুন, তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়।

উক্ত মেলায় ঘাসফুলের কারিগরি সহযোগিতায় অর্জুনপুর মিশ্র বাগানের একটি স্টল প্রদর্শন করা হয়। স্টলে বিভিন্ন প্রজাতির আম ও আমগাছের চারা, ড্রাগন, আমলকি, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট প্রদর্শন করা হয়। কৃষিকে প্রযুক্তির সাথে সমন্বয় ঘটিয়ে কিভাবে উন্নত পদ্ধতিতে চাষাবাদ করা যায় তাও প্রদর্শন করা হয়। মেলায় আরো ৫৪টি স্টল অংশগ্রহণ করে।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমতিয়াজ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদ-চেয়ারম্যান জনাব ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো: কামরুল হাসান। এছাড়াও উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মেলা শেষে অংশগ্রহণকারী হিসেবে ঘাসফুলকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ঘাসফুল কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো: আনোয়ার হোসেন, সমৃদ্ধি কর্মসূচি’র সমন্বয়কারী মো: কহিনুর ইসলাম, টেকনিক্যাল অফিসার মো: কামরুল হাসানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট