1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট : হাটহাজারীতে কাটিরহাট ও ফরহাদাবাদ স্কুল ফাইনালে

জাবেদ হোসাইন হাটহাজারী
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২ টি সেমিফাইনাল খেলা হাটহাজারী পার্বতী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

১ম সেমিফাইনালে কাটিরহাট উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। বিজয়ী দলের রিফাত একাই দুটি গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। ২য় সেমিফাইনাল খেলায় ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ১-০ গোলে মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিজয়ী দলের গোলদাতা হোয়াতাং মংউ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামত উল্যাহ মীর, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব নবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট