1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

তীব্র স্রোতে স্ত্রীর চোখের সামনে পানিতে তলিয়ে গেলেন স্বামী

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিলেন এক দম্পতি। তীব্র স্রোতে স্ত্রীর চোখের সামনে পানিতে তলিয়ে গেলেন স্বামী। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শহরের বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জহিরুল ইসলামের (৩০) বাড়ি বরিশাল জেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে চাঁদপুর শহরের বড় স্টেশন মেঘনার তীরে ভাড়াবাসায় থাকতেন। জহির কখনো অটোরিকশা চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মোসলেম মিয়াজী বলেন, ‘সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত জহিরুলের সন্ধান পাওয়া যায়নি।’

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট