1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের!

আগামীকাল পটুয়াখালীর ২৫ গ্রামে ঈদুল আজহা পালিত হবে

গোপাল হালদার, রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে আগামীকাল মঙ্গলবার পটুয়াখালীর অন্তত ২৫ গ্রামে ঈদুল আজহা পালিত হবে।

রবিবার (১৬জুন) সকাল সারে ৮টায় পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আবদুল গনি।

এছাড়াও কলাপাড়া উপজেলার উত্তর লালুয়া, মাঝিবাড়ি, দেবপুর, পাটুয়া, নিশানবাড়িয়া, ইটবাড়িয়া, সাফাখালী, তেগাছিয়া, আরামগঞ্জ, পাঁচজুনিয়া, চালিতাবুনিয়া, পৌরশহরের নাইয়াপট্টি, বাদুরতলী, গলাচিপা উপজেলার ডাকুয়া, ফুলখালী, ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী, কাটাখালী, বাউফল উপজেলার বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা, সাবুপুরা ও আমিরাবাদ এলাকার মানুষ আগামীকাল ঈদ পালন করবে। তারা সবাই বদরপুর দরবার শরীফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।

বদরপুর দরবার শরীফ মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আবদুল গনি জানান, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে এখানকার মানুষ একদিন আগে ঈদ পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবারও তারা ঈদুল আজহা উদযাপন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট