1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

নলছিটির হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন

অরবিন্দ পোদ্দার,নলছিটি
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

নলছিটির আলোচিত সাইদুল তালুকদার হত্যা মামলায় মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদারসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের দন্ডাদেশ দেওয়া হয়। মামলার ১০ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

১২ জুন বুধবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদার ও তার ভাই দেলোয়ার হোসেন হাওলাদার, ফারুক মল্লিক এবং সাইদুল ইসলাম খান।

কবির হোসেন ও দেলোয়ার হোসেন দক্ষিণ কামদেবপুর এলাকার সাবেক এমএলএ মরহুম মোকিম হোসেন হাওলাদারের ছেলে এবং ফারুক মল্লিক পশ্চিম কামদেবপুর গ্রামের সুলতান মল্লিক ও সাইদুল ইসলাম খান মধ্য কামদেবপুর গ্রামের মনিরুল খানের ছেলে।

উল্লেখ্য ২০১৯ সালের ২৩ মার্চ দুপুরে নাচনমহল ব্রিজের ঢালে বসে সাইদুলকে (কানবালা সাইদুল) কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পুলিশ অভিযোগপত্রে উল্লেখ করেছে নিহত কানবালা সাইদুল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিল এবং একসময় সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদারের সাথেই কাজ করত। কিন্তু সে কবির হোসেনের ছত্রছায়া থেকে চলে আসার কারণে প্রতিহিংসার সূত্র ধরেই এই হত্যাকাণ্ড ঘটে।

এই ঘটনায় নিহতের পিতা আব্দুল আজিজ তালুকদার বাদী হয়ে নলছিটি থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সিআইডির পরিদর্শক ২০২০ সালের ২৮ মার্চ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলায় ১৫ জন সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করে। সরকার পক্ষে পিপি আব্দুল মান্নান রসুল ও আসামীপক্ষে নাসির উদ্দিন কবির মামলা পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট