1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

ভোলায় বরফকলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নিহত-১

আবু মাহাজ, ভোলা
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখান উপজেলায় একটি বরফকলের অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সিদ্দিকা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। তিনি পৌরসভা ৩ নং ওয়ার্ডের মৃত হাদিসের স্ত্রী। আহত হয়েছেন আরো চার জন। মফিজের দের বছরের মেয়ে ফাইজা ও বেল্লালের মেয়ে হুমাইরা।

গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় পৌরসভা ৩ নং ওয়ার্ডের ¯স্লুইজগেইড সংলগ্ন বেড়ীবাধের ওপর খোরশেদ আলম দরবেশের বরফকলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের প্রথমে দৌলতখান সদর হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন । পরে সেখানেই সিদ্দিকা খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, দৌলতখান থানা পুলিশ, দৌলতখান ও ভোলা ফায়ার সার্ভিস যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ৭ টায় খোরশেদ আলম দরবেশের বরফকলে হঠাৎ বিকট শব্দ হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখানে গিয়ে স্থানীয়রা দেখতে পায় বরফকলের ঘরের ঢিনের চালা এবং ওয়াল ফেটে ইটশুড়কি পাশর্^বর্তী দোকান বসত বাড়ির ওপর ছিটকিয়ে পরে। ফলে সিদ্দিকা খাতুন, ফাইজা ও হুমাইরা গুরুত্বরভাবে অসুস্থ হয়ে পরে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে সিদ্দিকা খাতুনের মৃত্যু হয়।

তবে ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে এলাকাবাসীকে সরিয়ে দেয়ায় লোকজনের ক্ষয়ক্ষতির সঠিক সংখ্যা নিরপন করা যায়নি। ধারণা করা হচ্ছে, এ ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক লিটন আহমেদ জানান, দৌলতখানের থানা রোডে অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণের সংবাদ পেয়ে সরেজমিনে আসি। গ্যাস বিস্ফোরণের কারণে ঘরের ঢিনের চালা উড়ে যায় ও দেয়াল ফেটে যায়। ফায়ার সার্ভিসের দুইজন দক্ষকর্মী প্রটেকশন নিয়ে বরফকলের ভিতরে পাঠানে হাঠানো হয়। তবে সেখানে কোন আহত বা নিহত পাওয়া যায়নি। অ্যামোনিয়া গ্যাস খুব ক্ষতিকারক।

এটা মাবদেহের শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীলে প্রবেশ করলে মানুষ অসুস্থ হয়ে নিহত হতে পারে। তাই আশপাশের লোকজনদের নিরাপদ দূরত্বে¡ সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। অ্যামোনিয়া গ্যাস রক্ষণাবেক্ষণের ক্রটি ছিলো বলে এ ঘটনা ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট