1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ

জালনোট ব্যবসার সাথে যারা জড়িতরা রাষ্ট্র ও জনগণের শত্রু,পুলিশ সুপার মুক্তা ধর

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

জালনোট ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তারা হচ্ছে রাষ্ট্র ও জনগণের শত্রু। এই চক্রটি বিভিন্ন উৎসবের সময় দেশের সব জায়গায় অধিক মুনাফার জন্য জনসাধারণকে প্রতারিত করতে জালনোট হাট-বাজার সহ সবখানে ছড়িয়ে দেয়। খাগড়াছড়িতে  জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজিত  কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এই সময় বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন  জেলা  পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুক্তা ধর  বলেন যে,কোরবানী ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার নোটের লেনদেনের চেষ্টা চালায়। এ সময় জাল নোট চক্রকারীরা বেপরোয়া হয়ে উঠে। জাল নোট না চেনার কারণে অনেকেই বিপদে পড়ে। সবাইকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিনের মাধ্যমে লেনদেনের পরামর্শ প্রদান করেন। জাল নোট লেনদেনে কাউকে সন্দেহ হলে পুলিশকে অথবা ৯৯৯ নাম্বারে ফোন কলের মাধ্যমে জানানোর আহবান জানান পুলিশ সুপার।

এসময় পুলিশ সুপার আরও বলেন যে, জালনোট ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তারা হচ্ছে রাষ্ট্র ও জনগণের শত্রু। এই চক্রটি বিভিন্ন উৎসবের সময় দেশের সব জায়গায় অধিক মুনাফার জন্য জনসাধারণকে প্রতারিত করতে জালনোট হাট-বাজার সহ সবখানে ছড়িয়ে দেয়। বিশেষ করে খাগড়াছড়ি জেলা সীমান্তবর্তী একটি জনপদ হওয়ার কারনে পার্শ্ববর্তী দেশ থেকে চোরাকারবারীদের মাধ্যমে জালনোট আসার প্রবণতা রয়েছে। জাল টাকা কারবারিদের রুখতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় অভিযান চালাচ্ছে। বিভিন্ন সময় জাল টাকা কারবারিদের গ্রেফতার ও বিপুল পরিমাণে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হচ্ছে।

জনসচেতনতার মাধ্যমে জালনোটের প্রচলন প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জালনোট চিহ্নিত ও আশেপাশে সবাইকে বেশি করে সচেতন হওয়ার আহবান ব্যক্ত করেন পুলিশ সুপার।

উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন
সোনালী ব্যাংক’র ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুর রহমান প্রমুখ সহ কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাসহ জনপ্রতিনিধি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট