1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১

গাইবান্ধা গোবিন্দগঞ্জে র‍্যাবের অভিযানে নেশাজাত ট্যাবলেটসহ (১ ) মাদক কারবারি গ্রেফতার

রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় র‍্যাব-১৩ ও সিপিসি(০৩)এর অভিযানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৮৮৮৪ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার
করেছে গাইবান্ধা র‍্যাব-১৩ এর একটি অভিযানিক দল।ওই সময় আরও একজন মাদক কারবারি সুকৌশলে পালিয়ে যায়।
গত (২৬ মে) র‌্যাব-১৩ এর গাইবান্ধার উপ- পরিচালক ক্যাম্পের স্কোয়াড্রন লিডার (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্যটি জানান।
গ্রেফতারকৃত মোতাহার আলী নামের যুবক সে উপজেলার গুমানীগঞ্জ ইউপির কুড়িপাইকা গ্রামের সালজার রহমানের ছেলে। ওই সময় মাদক কারবারির সঙ্গে জড়িত অপর আসামী একই এলাকার শহিদুল ইসলামের ছেলে কনক সেখান থেকে সুকৌশলে দৌড়ে পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বিকালের দিকে র‍্যাব-১৩,সিপিসি-৩,গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউপির কুড়িপাইকা গ্রামে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য টেপেন্টাডল ৮৮৮৪ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।ওই সময় মাদক কারবারির সঙ্গে জড়িত অপর আসামি দ্রুত কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
ধৃত ও পলাতক আসামি তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা লালমনিরহাট দুর্গাপুর, কুড়িগ্রাম ফুলবাড়ি থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গাইবান্ধা র‍্যাব-১৩ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি দীর্ঘদিন ধরে এ ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্য মাদক কারবারির বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।গ্রেফতারকৃত আসামিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান চলমান রবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট