1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ইয়াবা সেবনের সময় ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ১ম দিনের কার্যক্রম সম্পন্ন। তিউনিসিয়ায় নোবেলজয়ী মানবাধিকার সংগঠন এলটিডিএইচের কার্যক্রম স্থগিত পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় একটি জাহাজ ধ্বংস, দুইজন নিহত ভোলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভোলায় শিক্ষা বাজেট নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বনদাবান: জর্জিয়ায় রেকর্ড সম্পত্তি ক্ষতি, ৯১ কাউন্টিতে জরুরি অবস্থা জাপানের ইওয়াতে প্রদেশে ভয়াবহ বনদাবান: ৩ হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে, নিয়ন্ত্রণে সংগ্রাম মালয়েশিয়ায় দুর্নীতি দমন কমিশনের নতুন প্রধান হিসেবে সাবেক বিচারপতি আব্দুল হালিম আমান কুয়েতে আটক মার্কিন-কুয়েতি সাংবাদিক আহমেদ শিহাব-এলদিন মুক্তি পেয়ে দেশ ত্যাগ করেছেন

কৃষিখাতের উন্নয়নে জলাবদ্ধতা দূর করতে খালখননের সুপারিশ স্থায়ী কমিটির

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

জলাবদ্ধতা দূর করতে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) নয় বরং খালখননকে সফল উপায় উল্লেখ করে বালুভরাট না করে খালখননের মাধ্যমে কৃষিখাতের উন্নয়নে কাজ করার সুপারিশ করেছে দ্বাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৪র্থ বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম এনামুল হক শামীম, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, রনজিত চন্দ্র সরকার এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার অংশগ্রহণ করেন।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৩য় বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।
সুনামগঞ্জ জেলার হাওরসমূহে বোরো ধান শতভাগ কর্তন সম্পন্ন হয়েছে উল্লেখ করে এ বছরে হাওর অঞ্চলে ধান রোপণ হতে শুরু করে কর্তন পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নিজ কর্মক্ষেত্রে অবস্থান করে রক্ষণাবেক্ষণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানানো হয়।
খুলনা জেলার ভূতিয়ার বিল এবং বর্ণীল সলিমপুর কোলাবাশুখালী বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্প, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন লৌহজং নদীর ভাঙ্গন হতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের আওতাধীন কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমসসহ ঐতিহ্যবাহী স্থাপনাসমূহ রক্ষা প্রকল্পের ও তেঁতুলিয়া নদীর ভাঙ্গন থেকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ধুলিয়া লঞ্চঘাট থেকে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ধর্মপাশা রক্ষা প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে ওই প্রকল্পসমূহের কাজ দ্রুত শেষ করার জন্য কমিটি সুপারিশ করে। এছাড়াও পানিসম্পদ  পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) কার্যক্রম উপস্থাপন করা হয় ও এর অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বৈঠকে সার্ফেস ওয়াটার ধরে রাখার জন্যে বাসায় বৃষ্টির পানি ধরে রাখতে প্রয়োজনে আরেকটি ট্যাংক ব্যবহার করার সুপারিশ করা হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালকসহ পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট