1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের!

আমদিয়া ইউপি সদস্য হত্যা মামলার আসামী গ্রেফতার

জোনাইদ হোসেন প্রবল,নরসিংদী
  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি রুহুলকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে আমদিয়ার ভূইয়ম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত রুহুল আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের হজরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায, নরসিংদী জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আমদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি রুহুল তার বাড়ীতে অবস্থান করছেন। এ খবরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের দিকনির্দেশনা ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভূইয়ম গ্রামে অভিযান পরিচালনা করে।

পরে ভূইয়ম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে থেকে রুহুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা দুই রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল জব্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য রুবেল হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রবিবার (২৬ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ইউপি সদস্য রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রুহুলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রুহুলের নামে এর আগে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা এবং মাধবদী থানায় একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট