1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১

সরকারের বিরুদ্ধে রাজপথে গণতান্ত্রিক মহিলা দলের সক্রিয় অংশগ্রহণ অতুলনীয় – অধ্যক্ষ মাহবুবুর রহমান

তরীক শিবলী, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

২০১৩ সালের সেপ্টেম্বরে গণতান্ত্রিক মহিলাদলের আহবায়ক কমিটি গঠন । তখন অবরোধ চলছিল, দেশের মানুষ আতংকিত, সারাদেশে চলছিল প্রেট্রোল বোমার তান্ডব, দেশটা কারাগারে রুপান্তরিত হয়েছিল। গণতান্ত্রিক মহিলা দলের এই আহবায়ক কমিটি কয়েক মাস বিভন্ন জেলা কমিটি গুছিয়ে ২০১৪ সালের ২৩ মে বনার্ঢ্য আয়োজনে সহস্রাধিক ডেলিগেট নিয়ে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে গণতান্ত্রিক মহিলাদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের প্রধান অতিথির ভাষণে লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেন “বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দলের মহিলা সংগঠনের এত বড় কাউন্সিল, কোন রাজনৈতিক দল করতে পারে নাই এটাই ছিল বৃহৎ কাউন্সিল।”

বিভিন্ন জেলার ডেলিগেটদের নিয়ে কন্ঠ ভোটের মাধ্যমে অধ্যাপিকা কারিমা খাতুন সভাপতি নির্বাচিত হন। উক্ত কাউন্সিলে একশ এক সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। পরবর্তীতে দুর্বার গতিতে দক্ষ নেতৃত্বের মাধ্যমে রাজপথে ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায় বিচার,নারী অধিকার বাস্তবায়ন জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সকল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ার মতো। গণতান্ত্রিক মহিলা দলের নেতাকর্মীদের দৃঢ় মনোবল রাজপথের আন্দোলনকে আরো গতিশীল করেছে। সংগঠনটির সভাপতি এবং মহিলা নেত্রীদের বলিষ্ঠ বক্তব্য, স্লোগান, মিছিল, হরতাল, অবরোধ, অনশন, পদযাত্রা, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন ধরনের কর্মসূচিতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে। মামলা হামলা উপেক্ষা করে রাজপথে সাহসী ভূমিকা রেখে চলেছে সংগঠটি।

সংগঠনটির দেশপ্রেমের কারণে দেশের জনগণের অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, রাজপথের আন্দোলন সংগ্রামে গণতান্ত্রিক মহিলা দলের সক্রিয় অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট