1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের!

শাহজালালে ৫ কোটি টাকার সোনা আটক ২

তরীক শিবলী, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কোটি টাকা  মূল্যমানের সোনার চালান উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা সংস্থা। এ সময় দুইজন বিদেশিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের সকাল ৭টার ফ্লাইটে ২ জন যাত্রীর মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে এমন গোপন তথ্য পায় কাষ্টম বিভাগ। পরবর্তীতে লিউ ঝংলিয়াং এবং চেং গ্যাং নামের দুইজন বিদেশি যাত্রীর কাছ থেকে ৩টি চার্জার লাইটের ভেতর থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার মোট ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। আটককৃত  যাত্রীদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট