1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

কার্টনের বক্সে পড়েছিল নবজাতকের মৃতদেহ

মো,সোহাগ হাওলাদার, ঢাকা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল থেকে অজ্ঞাতনামা এক মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি কে বা কারা সেখানে ফেলে গেছে তা জানা যায়নি।

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার আন্ডারপাসের সড়ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ী কাশেম আলী বলেন, আজ বিকেল ৫টার দিকে আছর নামাজ পড়তে যাওয়ার সময় আমাদের আড়তের পরিচ্ছন্নতা কর্মী জালাল একটি কার্টনের বক্স দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি ওই কার্টনের বক্স খুলে দেখতে বলি, পরে সে খুলে একটি নবজাতকের লাশ দেখতে পায়। এ সময় সেখানে লোকজন জড়ো হয়ে গেলে কে যেন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ওই শিশুর লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে পরিচ্ছন্নতা কর্মী মোঃ জালাল বলেন, আমি সকাল থেকে ওই স্থানে কার্টনটি পরে থাকতে দেখি। পরে আড়তের এক মাছ ব্যবসায়ীকে জানালে তিনি আমাকে খুলে দেখতে বলেন। আমি বক্স খুলে ওই শিশুর লাশ দেখতে পাই। এর বেশি আমি কিছু জানি না।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে মৃতদেহটি দাফনের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট