1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এসএসসি উত্তীর্ণরা পাবেন ৬০ হাজার টাকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

উচ্চশিক্ষায় গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের জন্য একটি বিশেষ শিক্ষাবৃত্তি প্রকল্প হাতে নিয়েছে। এই শিক্ষাবৃত্তির আওতায় এসএসসি পাসকৃত গরীব মেধাবী শিক্ষার্থীরা দুই বছরের জন্য প্রতিমাসে আড়াই হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা শিক্ষাবৃত্তি পাবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, এই শিক্ষাবৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার থেকে ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবে। আগামী ৮ ই জুন পর্যন্ত এই আবেদনের সময় রয়েছে। প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা ১২ ই জুন প্রকাশিত হবে। সেই তালিকাভুক্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নির্ধারিত কাগজপত্রসহ ১৩ জুন থেকে ৯ জুলাই এর মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের যেকোনো শাখা বা এজেন্টের কাছে উপস্থিত হতে হবে।

এই বৃত্তির শর্তাবলী অনুযায়ী, সিটি করপোরেশন এবং জেলা শহর এলাকার স্কুলের শিক্ষার্থীদের এসএসসিতে জিপিএ ৫ থাকতে হবে। অন্যদিকে গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থাকতে হবে জিপিএ ৪.৮৩। গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ৯০ শতাংশ সংরক্ষিত রয়েছে এবং মোট বৃত্তির অর্ধেক ছাত্রীদের জন্য নির্ধারিত।

যেসব শিক্ষার্থী ইতোমধ্যেই সরকারী বৃত্তি বা অন্য কোনো উত্স থেকে বৃত্তি পাচ্ছে, তারা এই বৃত্তির জন্য বিবেচিত হবে না। আবেদনকারীদের পাসপোর্ট সাইজের ছবি এবং এসএসসি সনদপত্র, নম্বরপত্র ইত্যাদি আপলোড করতে হবে। চূড়ান্ত তালিকাভুক্ত শিক্ষার্থীরা দুই বছরে ৬০ হাজার টাকার পাশাপাশি পাঠ্য উপকরণ ও পোশাক অনুদান হিসেবে আরও ৭ হাজার টাকা পাবে।

এই শিক্ষাবৃত্তি প্রকল্প সমাজের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট