1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের!

ফরিদপুরে বাসে তল্লাশি চালিয়ে বিপুলপরিমাণে অবৈধ পলিথিন জব্দ; বিনষ্ট

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

ফরিদপুরর ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের (ঢাকা- ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে) গাবতলী এলাকা থেকে বাসে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ পলিথিন জব্দ করেছে ভাঙ্গা থানা পুলিশ। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে তা বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬মে) দুপুরে ঢাকা থেকে ভাঙ্গা গামী একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে এ ৯ বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়ন্ত ও এএসআই পরিতোষের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদ ভিত্তিতে স্বাধীন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সাদা তাবু দিয়ে মোড়ানো বস্তার মধ্য থেকে পলিথিন জব্দ করে।

পরে জব্দকৃত পলিথিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম. কুদরত এ-খুদা’র নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপজেলার পুকুর পাড়ে জনসম্মুখে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম. কুদরত এ-খুদা সাংবাদিক দের জানান, দুপুরে অভিযান চালিয়ে ৯ বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়। পরে অবৈধ পলিথিন গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট