1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

ভেজাল আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকী উপজেলায় ভেজাল আইসক্রিম উৎপাদনের একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৪ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে দুমকী উপজেলার থানা ব্রিজের পশ্চিম পাড় এলাকায় অবস্থিত এক অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, এখানে খাদ্য অনুপযুক্ত রঙ এবং ঘন চিনি ব্যবহার করে স্বাস্থ্যহানিকর আইসক্রিম তৈরি করা হচ্ছে। আইসক্রিমগুলোর তারিখ ও মেয়াদ উল্লেখ করা ছিল না।

অভিযান পরিদর্শনকালে এই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রায় এক হাজার আইসক্রিম জব্দ করে জনসামনে ধ্বংস করা হয়েছে। কারখানার মালিক বাকেরগঞ্জের মোঃ আনোয়ার হোসেনকে বিএসটিআইয়ের লাইসেন্স নিয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্যের স্বার্থে গুরুত্বপূর্ণ এই অভিযান সম্পর্কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, বাজার তদারকি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট