1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

ঢাকা মেট্রোরেল আগামী শুক্রবার চালু হচ্ছে না

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল জানিয়েছে, আগামী শুক্রবার মেট্রোরেল চালুর খবরটি সম্পূর্ণ গুজব।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক মঙ্গলবার দুপুরে এক গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার ট্রেন চালানোর সিদ্ধান্ত দূরে থাক, এখনও এমন কোনো প্রস্তাবই উত্থাপিত হয়নি। তিনি বলেন, সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।

কিছু গণমাধ্যম জুলাই থেকে শুক্রবারও মেট্রোরেল চালানোর খবর প্রচার করেছিল। এনিয়ে ডিএমটিসিএল কর্তৃপক্ষ অস্বীকার করে বলেছে, এ ধরনের কোনো আলোচনাই এখন পর্যন্ত হয়নি।

বর্তমানে মেট্রোরেল সপ্তাহের ৬ দিন সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে। শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকে। যাত্রীদের চাহিদা মেটানোর লক্ষ্যে মেট্রোরেল শুক্রবারও চালানোর পরিকল্পনা থাকলেও এখনও কোনো নিশ্চিত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট