1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব।

সাতক্ষীরার আমের সুনাম রক্ষায় গাছ থেকে আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ মে, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আমের অতুলনীয় সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং অপরিপক্ব আম পেড়ে বাজারজাতকরণ রোধে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে গতকাল (৫ মে) একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গাছ থেকে আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা করা হয়। এর অনুসারে, ৯ মে থেকে মুম্বাই ও গোলাপ খাস, ১১ মে থেকে গোবিন্দ ভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ন্যাংড়া এবং ১০ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে।

সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী প্রমুখ।

সভায় আম চাষি ও ব্যবসায়ীদেরকে ঘোষিত সময়সূচি অনুযায়ী আম সংগ্রহ ও বাজারজাতকরণের আহ্বান জানানো হয়। অপরদিকে, ক্রেতা সাধারণকে উল্লিখিত সময়সূচি মেনে সতর্কতার সাথে সাতক্ষীরার আম কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

বিগত কয়েক বছর ধরে সাতক্ষীরায় অপরিপক্ব আম পেড়ে রাসায়নিক দিয়ে পাকানোর অভিযোগ রয়েছে। এতে সাতক্ষীরার আমের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। সরকারি-বেসরকারি উদ্যোগে একাধিক অভিযান চালানো সত্ত্বেও এই অসাধু প্রথা থেমে নেই। এই পরিপ্রেক্ষিতেই আম সংগ্রহ ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট