1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা যুবদল নেতা আলামিন হত্যা: ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ নজরুল বর্ষের বিভাগীয় একক অভিনয়ে দ্বিতীয় ভোলার সমৃদ্ধ পাল স্নিগ্ধ বাবাকে হারিয়ে দিশেহারা চার সন্তান, কাওসার হত্যার বিচার দাবি ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, প্রশিক্ষণ নিয়ে লাখ টাকার উদ্যোগে আরিফ! আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

 

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর স্বামীর বসতঘর থেকে জাল নোট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। তবে এ ঘটনায় তাঁর স্বামী মো. কাওসার খান (৩৫) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ৮ নম্বর ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় কাওসার খানের বসতঘরে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫০০ টাকার ৯২টি এবং ১ হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলোর মোট মূল্য ৪৭ হাজার টাকা। এ ছাড়া একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে হাসি আক্তারকে আটক করা হলেও তাঁর স্বামী কাওসার খান পলাতক রয়েছেন।

এ ঘটনায় এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে হাসি আক্তার, কাওসার খান এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন। মামলাটি বিশেষ ক্ষমতা আইনের ২৫এ(বি)/২৫ডি ধারায় করা হয়েছে।

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক নারীকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট