1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা যুবদল নেতা আলামিন হত্যা: ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ নজরুল বর্ষের বিভাগীয় একক অভিনয়ে দ্বিতীয় ভোলার সমৃদ্ধ পাল স্নিগ্ধ বাবাকে হারিয়ে দিশেহারা চার সন্তান, কাওসার হত্যার বিচার দাবি ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, প্রশিক্ষণ নিয়ে লাখ টাকার উদ্যোগে আরিফ! আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা

মো. সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়াতে ভোলায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে ভোলা সদরের জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
গণস্বাক্ষরতা অভিযান ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
ভেদুরিয়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি মো. শাহ্ আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জিজেইউএসের অতিরিক্ত পরিচালক ড. খলিলুর রহমান। সংস্থাটির স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম তুলে ধরেন প্যারামেডিক রেবেকুন নাহার ইয়াসমিন।
জিজেইউএসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন সভাটি সঞ্চালনা করেন। সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ এবং অফিসার মো. কামরুজ্জামান।
সভায় শিক্ষার্থীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টির চাহিদা পূরণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়ানো জরুরি। ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা গেলে তা তাদের শারীরিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সুস্বাস্থ্য শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ অব্যাহত রাখতেও সহায়ক হতে পারে।
সভায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কমিউনিটির সম্মিলিত উদ্যোগ জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট