1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

বরিশালের মুলাদীতে বিএনপি নেতা শুক্কুর আলী ব্যাপারী হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রদল নেতাসহ ১৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি রহমত উল্লাহ ফরাজীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বরিশালের মুলাদী উপজেলায় মাদক কারবার ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে নিহত হয়েছেন বিএনপি নেতা শুক্কুর আলী ব্যাপারী (৪০)। এ ঘটনায় তাঁর বাবা আব্দুস ছত্তার ব্যাপারী বাদী হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুলাদী থানায় ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকার কোতোয়ালি থানার বাবুবাজার এলাকায় যৌথ অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বরিশাল-৮ (সদর কোম্পানি) ও ঢাকা-১০ (সিপিসি-১) ইউনিট। অভিযানে মামলার প্রধান আসামি রহমত উল্লাহ ফরাজীকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

 

এদিকে, এ মামলার ২ নম্বর আসামি গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. বারেক ফরাজীকে (৩২) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী ও সদস্যসচিব জুলফিকার আহম্মেদ বিলালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নিহত শুক্কুর আলী ব্যাপারী মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরধলেশ্বর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুস ছত্তার ব্যাপারীর ছেলে এবং ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গাছুয়া ইউনিয়নে জুয়া খেলা ও মাদক কারবার বন্ধের ঘোষণা দেওয়ার পর গত ১৪ অক্টোবর সন্ধ্যায় শুক্কুর আলীর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে ১৫ অক্টোবর ভোর ৪টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

সূত্র: আজকের পত্রিকা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট